যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, মধ্যরাত থেকেই দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। তবে ঢাকার অভ্যন্তরীণ রুটের বাসগুলো চলছে।
গুলিস্তানে একটি কার্যালয়ের দখল নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।