অপপ্রচারের বিরুদ্ধে রংপুর সিটি মেয়রের সংবাদ সম্মেলন

সিটি কর্পোরেশন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রংপুর সিটি মেয়র মেয়র বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু

রংপুর প্রতিনিধি:  রংপুর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রংপুর সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।  সোমবার দুপুর ১২ টায় সিটি কর্পোরেশনের নিজস্ব হলরুমে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।

নগর ভবনের হলরুমে রংপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের অপপ্রচার সমূহের প্রতিবাদ জানিয়ে মেয়র সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার পর থেকে তিনি অনেক উন্নয়ন মূলক কাজ করে আসছেন এবং অতি শীঘ্রই নগরীর প্রতিটি রাস্তা পাকা করনের কাজ সম্পন্ন করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।

বিভিন্ন রাস্তা ঘাটের পাশে আবর্জনা ফেলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা করা হয়েছে তাই আর যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। এ বিসয়ে সকলের সহোযোগিতা কামনা করে মেয়র বলেন, অপপ্রচার নয় পরামর্শ দিয়ে সহযোগীতা করুন।

সংবাদ সম্মেলনে রংপুর নগরীকে পরিচ্ছন্ন ও সমৃদ্ধশালী আধুনিক নগরী গড়ার জন্য সাংবাদিক ও সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন সিটি মেয়র।

https://www.youtube.com/watch?v=FLQBUfqc9Qo

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment