সিটি নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিনিধি:  বৃহস্পতিবার রাতে বিজয়ীদের এ গেজেট প্রকাশ করা হয়। এরপর তা ছাপাতে বিজি প্রেসে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সচিব সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেজেট প্রকাশসংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। এতে ঢাকা দক্ষিণের তিনটি ওয়ার্ড কাউন্সিলর পদ বাদে বাকি সবগুলো পদেরই গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসি সচিব জানান, সহিংসতার কারণে ঢাকা দক্ষিণের ৮, ৩৪ ও ৫৩ এই তিনটি ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল স্থগিত করা হয়েছে। কারণ সেখানে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোটের পার্থক্য কম হওয়া ও তিন কেন্দ্রে ভোট সংখ্যা বেশি হওয়ার কারণে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ফলে এই তিন ওয়ার্ডের কাউন্সিলর পদ বাদ দিয়ে গেজেট প্রকাশিত হচ্ছে।

সিরাজুল ইসলাম জানান, নির্বাচিতদের গেজেট প্রকাশে তা ছাপাতে বিজি প্রেসে পাঠানো হয়েছে। ছাপানোর পর ৩০ এপ্রিল গেজেট প্রকাশ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment