সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশারী মাদানীনগর এলাকার বদরুন্নেছা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৮টায় স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। তা চলে বিকাল পর্যন্ত। বিকাল ৪টায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বদরুন্নেছা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন, আওয়ামী ওলামালীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী মাদানী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও বদরুন্নেছা আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।