সিরাজদিখানে তথ্যমেলা ও গণ শুনানি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: সিরাজদিখানে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সিরাজদিখানে দিনব্যাপী তথ্যমেলা ও গণশুনানী অনুষ্ঠিত হয়। এছাড়া নারী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী উপজেলা মোড় হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। গণ শুনানিতে অংশ গ্রহণ করে ভূমি অফিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস এবং সাব রেজিস্ট্রি অফিস। তথ্যমেলা ও গণ শুনানি অনুষ্ঠানে জেলার ভারপ্রপ্ত প্রশাসক ফজলে রাব্বির সভাপতিত্বে প্রধান অতীথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ।
সনাক মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তানভির হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিআইবির সিনিয়র প্রোগ্রামার কাজী শফিকুর রহমান ও দুদকের পরিচালক মনিরুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাক মুন্সিগঞ্জের সভাপতি এড. হুমায়ুন কবির শাহিন মিজি, উপজেলা রিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার রওনক আফরোজা সোমা, দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজদিখানের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার প্রমুখ।
গণ শুনানিতে সাধারণ জনগণ উপজেলার বিভিন্ন ভূমি অফিস ও সাব রেজিস্ট্রির ব্যাপক দুর্ণীতির চিত্র তুলে ধরেন। এর জবাবে দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, এর যথারীতি সমাধানের চেষ্টা করা হবে।

Comments (0)
Add Comment