রোমান হাওলাদার, সিরাজদিখান: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার সংলগ্ন একটি মালবাহী ট্রাক সহ ব্রিজ ভেঙ্গে পড়েছে। আজ শুক্রবার সকাল ১০ টার সময় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিমতলা সিরাজদিখান রাস্তায় ব্রিজটি বহুদিন যাবত ঝুকিপুর্ন অবস্থায় থাকার পরও উর্ধতন কর্মকর্তাদের চোখে পড়েনি। ব্রিজটি ঝুকিপুর্ন অবস্থায় থাকার পরও ভাড়ি যানবাহন মালবাহী ট্রাক ও বাস নিয়মিত চলাচল করে আসছে। ব্রিজটি বেঙ্গে যাওয়ার কারণে সাধারণ জনগন ও যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রওনক আফরোজ সুমা জানান, এই মাত্র আমি শুনলাম এব্যপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।