সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় ২ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় মার্কিন নের্তৃত্বাধীন জোটের বিমান হামলায় দুই শিশু নিহত হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এবারই প্রথমবারে মত বিমান হামলায় কোনো বেসামরিক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র। এ ঘটনায় দু:খ প্রকাশ করেছেন মার্কিন নের্তৃত্বাধীন জোটের প্রধান লে. জেনারেল জেমস টেরি। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত ৫-৬ নভেম্বর সিরিয়ার হারিম শহরের কাছে আল কংদা সংশ্লিষ্ট খোরাসান গোষ্ঠীর এক বিস্ফোরক তৈরির কারখানা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত দুই শিশু নিহত হয়। তাদের উপস্থিতির কথা জানত না জোট বাহিনী। এছাড়া নভেম্বরের ওই হামলায় আরো দুই বয়স্ক ব্যক্তি আহত হয়েছিলেন। বৃহস্পতিবার প্রচারিত ওই বিবৃতিতে সিরিয়ায় মার্কিন নের্তৃত্বাধীন জোটের বিমান হামলায় বেসামরিক ক্ষয়ক্ষতির কথা প্রথমবারের মত স্বীকার করল যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্রভিত্তিক ‘দা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস’ বুধবার জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জোটের হামলায় ১৩১ জন বেসামরিক প্রাণ হারিয়েছেন। এদের ৪২ জনই শিশু।

Comments (0)
Add Comment