চট্টগ্রাম টেস্টে শুক্রবার সকালে তৃতীয় দিনে ফের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। গতকাল বৃহস্পতিবার এক উইকেটে ১৮৭ রান নিয়ে দ্বিতীয় দিনশেষ করেছিল। সেখান থেকেই আজ তৃতীয় দিনের খেলা শুরু করে লঙ্কানরা। সকালের নতুন উইকেট থেকেও কোনো সুবিধা নিতে পারেনি বাংলাদেশের বোলাররা।
এর আগে মুমিনুলের ১৭৬ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৫১৩ রান করে। বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম ৯২, মাহমুদউল্লাহ অপরাজিত ৮৮ এবং তামিম ৫২ রান করেছেন। লঙ্কান বোলারদের মধ্যে রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমাল তিনটি করে উইকেট নেন। এছাড়া দুটি উইকেট নেন লাকসান সানদাকান।