এর আগে বিজিবি’র মহা পরিচালক পানবাড়ী বিজিবি ক্যাম্প পরির্দশ করেন। পরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র সাথে তিন বিঘা করিডোরে এক সৌজন্য সাক্ষৎতে মিলিত হন। এ সময় বিজিবি’র রংপুর রিজিওনাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহম্মেদ, রংপুর সেক্টর পরিচালক কর্ণেল মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট-১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আহমদ বজলুর রহমান হায়াতী ও ভারতের পক্ষে বিএসএফ’র জলপাইগুড়ি সেক্টর কমান্ডার বি এস পাটিয়াল, ২২ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র কমান্ডার অজয় লুথরা উপস্থিত ছিলেন। সেখানে তিনবিঘার অভ্যন্তরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।