গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সীচা গ্রামে প্রতিবেশী এক গৃহবধুর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আয়নাল হক (৩৫) এর এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার রাতে ওই গৃহবধুর বাড়িতে একাকী থাকার সুযোগে আয়নাল হক তার ঘরে ঢুকে হাত ধরলে ওই গৃহবধু চিৎকারে আশেপাশের লোকজনকে ডাকে। তখন প্রতিবেশীরা এসে আয়নালকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ওই রাতেই ভ্রাম্যমান আদালতের সামনে তাকে হাজির করা হলে বিচারক ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল আলম আয়নালের এক মাসের কারাদন্ডের রায় প্রদান করেন।