সুন্দরগঞ্জে জামায়াতের দুই নেতা গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলার জামায়াতের সাংগঠনিক পূর্ব থানার সাবেক আমির ও বর্তমান কঞ্চিবাড়ি ইউনিয়ন আমির সাইফুল ইসলামসহ বজরা উচ্চ বিদ্যালয়ের দপ্তরি শান্তিরাম গ্রামের মৃত হাবিবুল্লার পুত্র আব্দুল বাকি খন্দকারকে গ্রেফতার করেছেন পুলিশ।
শনিবার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোখলেছুর রহমান ও সুন্দরগঞ্জ থানার এসআই গোকুল চন্দ্র পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে সুন্দরগঞ্জ থানা সূত্রে জানা গেছে।