জানা গেছে, উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের আব্দুর রহিমের পুত্র প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম দীর্ঘদিন থেকে জীবিকা নির্বাহের তাগিদে বিবিসির বাজার নামক স্থানে পান-সুপারির ব্যবসা করে আসছিল। গত শুক্রবার একই গ্রামের তছলিম উদ্দিনের পুত্র মাইদুলের নিকট পাওনা টাকা নিতে গেলে জাহাঙ্গীরের সাথে তার কথা কাটা-কাটি হয়। এর এক পর্যায়ে মাইদুলের লোকজন এলোপাতারি মারপিট করলে জাহাঙ্গীর গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করালে শারীরিক অবস্থার অবনতি ঘটায় সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গতকাল রোববার চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যায়। থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে।