জাহীদ,সুন্দরগঞ্জ
তথ্যে জানা যায়, ৩১ মার্চ (দ্বিতীয় ধাপ) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। ভোটের ফলাফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মাহাবুর রহমান সর্বোউচ্চ ৫ হাজার ৬৪ ভোট পাওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইউসুফ আলি। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়ার (ঘোড়া) প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৩ হাজার ৮৮৭।