সেমিফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ ।টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।বাংলাদেশ দল অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। চার স্পেশালিস্ট পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। পরিবর্তন আসেনি ভারতের একাদশেও।

২০১৫ বিশ্বকাপের পর শীর্ষ আট দলের বিপক্ষে ভারতের চেয়ে বাংলাদেশের পারফরম্যান্স ভালো। এই সময়ে দুই দলই ১১টি করে ম্যাচে জয় পেয়েছে। তবে বাংলাদেশে ১০ হারের বিপরীতে টিম ইন্ডিয়া হেরেছে ১৩টিতে।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহদে, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান

ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ।

 

Comments (0)
Add Comment