সৈয়দপুরে রেলের চাপায় চার পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় তদন্ত টিম গঠন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপীর রেলক্রসিং এ ট্রেনের ধাক্কায় ৪ পুলিশ সদস্য নিহত ও ৭ জন আহতের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগ ৪ সদস্যের এ কমিটি গঠন করে। কমিটিকে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের পাকশী বিভাগীয় কর্মকর্তা আফজাল হোসেন বলেন, তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ের টেকনিকেল অফিসার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিভাগীয় প্রকৌশলী-২, বিভাগীয় মেকানিক প্রকৌশলী এবং বিভাগীয় মেডিকেল অফিসার।

এদিকে শনিবার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ে পুলিশের (জিআরপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা রেলগেট না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment