সৈয়দপুর চাষি সমাবেশ ও পাটচাষি প্রশিক্ষণ

সৈয়দপুর প্রতিনিধি, নীলফামারী:
২৮ শে জুন সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন শীর্ষক প্রকল্পের উদ্যোগে চাষি সমাবেশ ও পাটচাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. শেখ রেজাউল ইসলাম (যুগ্ম সচিব), প্রকল্প পরিচালক, পাট অধিদপ্তর, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন মো. জাকির হোসেন, জেলা প্রশাসক, নীলফামারী, গোলাম মো. ইদ্রিস, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারী, জাওয়াদুল হক সরকার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সৈয়দপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সালেহ মো. মুসা জঙ্গী, উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দপুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. মোশাররফ হোসেন, ঊর্ধ্বতন সহকারী প্রকল্প পরিচালক (সমন্বয়) পাট অধিদপ্তর, রংপুর অঞ্চল, রংপুর।

Comments (0)
Add Comment