সোনম-ইমরান আহত

বিনোদন ডেস্ক:
শ্যুটিং করতে গিয়ে ভালোই বেগ পেতে হয় বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের। ‘প্রেম রতন ধন পাও’ ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সোনম কাপুর। ছবির একটি গানের সঙ্গে পুতুল নাচের দৃশ্যে নাচতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান তিনি। তার গোড়ালি কেটে রক্ত ঝরতে থাকে। পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। এদিকে ভারতীয় ক্রিকেটার আজহার উদ্দিনের জীবনী ভিত্তিক ছবিতে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন ইমরান হাশমি। আজহারের মতো স্বাস্থ্য এবং কঠোর পরিশ্রম ফুটিয়ে তুলতে বলিউডের কিসার বয় ইমরানও উঠে পড়ে লেগেছেন। ছবিতে যেনো নিজেকে আজহারের সঙ্গে একদম মানিয়ে নিতে পারেন সেজন্যে কঠোর ব্যায়াম করছেন ইমরান। ব্যায়াম করতে গিয়ে পেশিতে টান ধরেছে ইমরানের। তবে এটি গুরুতর কিছু নয় বলে জানান চিকিৎসক।

Comments (0)
Add Comment