সোমবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি

আগামী ১৮ ডিসেম্বর ঢাকা মহানগরীসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশের ঘোষনা দিয়েছে বিএনপি।

শনিবার দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে এবং দলের সিনিয়র নেতৃবৃন্দসহ সারাদেশে সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল রোববার বেলা ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে শান্তিপূর্ণভাবে উল্লেখিত কর্মসূচিগুলো পালনের জন্য অনুরোধ করা হয়েছে।

Comments (0)
Add Comment