সৌদি আরবে ঈদুল আজহা ২৪ সেপ্টেম্বর

সৌদি আরবে আগামী ২৪ সেপ্টেম্বর ঈদ উল আজহা উদযাপন হবে। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া ও গাল্ফ নিউজ এ তথ্য জানিয়েছে।

দেশটির চাঁদ দেখা কমিটির কর্মকর্তারা চাঁদ দেখার ভিত্তিতে এ তারিখ নিশ্চিত করেছেন। সে অনুযায়ী ২৩শে সেপ্টেম্বর হবে আরাফাতের দিন। এদিন পবিত্র হজ করতে আসা মুসুল্লিরা মক্কার আরাফাত পর্বতে অবস্থান করবেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment