মধ্যপ্রাচ্য সমস্যায় ‘দুই রাষ্ট্র সমাধান’ পরিকল্পনার প্রতি সমর্থন জানাবে বেলজিয়াম। আর এরমধ্য দিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি সমর্থন ব্যক্ত করতে যাচ্ছে ইউরোপের এই দেশটি। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের রেন্দার্স ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বুধবার এই পরিকল্পনার কথা প্রকাশ করেন। ইউরোপীয় কাউন্সিলের সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি বলেন, “বেলজিয়াম দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনকে স্বাধীনরাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পক্ষে।” তিনি বলেন, সংসদে এই বিষয়টি আলোচনার জন্য তুলতে যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন বর্তমান সরকারের তা রয়েছে। তিনি আরো বলেন, “আমরা এখন বিষয়টি যেন সংসদে আলোচনার জন্য তুলতে পারি সেজন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।” স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হলে বেলজিয়ামকে অবশ্যই সংসদে এরপক্ষে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন নিতে হবে।