স্বাস্থ্যখাতে জনবল সৃষ্টিতে কাজ করে যাচ্ছে সরকার-প্রধানমন্ত্রী

নার্সিং কলেজ ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্যখাতে জনবল সৃষ্টিতে কাজ করে যাচ্ছে সরকার। বুধবার সকালে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মালয়েশিয়া সরকারের সহায়তায় নির্মিত এ নার্সিং কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নার্সিংকে শ্রেষ্ঠ পেশা উল্লেখ করে তরুণ তরুণীদের এই পেশায় আসার আহ্বান জানান। ভবিষ্যতে কলেজটিকে মেডিকেল কলেজ হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে আগে খুব একটা বিশেষায়িত হাসপাতাল ছিলোইনা, আমরা ইতোমধ্যে অনেকগুলো বিশেষ ইন্সটিটিউট তৈরি করে দিয়েছি। আমাদের দেশে রোগীর তুলনায় নার্সের সংখ্যা অনেক কম। পাশাপাশি উন্নতমানের নার্সের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণের জন্যই এখানে নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা আশা করছি এখান থেকে উচ্চশিক্ষিত দক্ষ নার্স বেরিয়ে আসবেন। তাঁরা দেশের পাশাপাশি বিদেশের হাসপাতালগুলোতে কাজের সুযোগ পাবেন।’

তিনি আরো বলেন, ‘আমার পরিকল্পনা আছে এই হাসপাতালটিকে আমি ৫০০ শয্যা বিশিষ্ট করে দিবো এবং এখানে একটি মেডিকেল কলেজও করে দিবো।’

Comments (0)
Add Comment