সড়ক দুর্ঘটনা রোধে রংপুরে র‌্যালি

রংপুর প্রতিনিধি:   নিরাপদ সড়কের দাবিতে রংপুরে র‌্যালি বের করা হয়। রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে মঙ্গলবার সকাল ১১টায় র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।

পরে র‌্যালিটি পাবলিক লাইব্রেরি চত্বর থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন নিরাপদ সড়কের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

র‌্যালিতে রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর আকরাম হোসেন, মাহবুবুর রহমান মঞ্জু, হাফিজ আহম্মেদ ছট্টু, পান্না, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজুসহ রংপুর নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এলজিইডির বিভিন্ন কর্মকর্তারা।

পরে রংপুর টাউন হলে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

 

Comments (0)
Add Comment