জানা গেছে, আনসারবাহী বাসটি ব্রাহ্মণবাড়িয়া থেকে মৌলভীবাজারের কালাপুরে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় বিপরীত দিক থেকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। তাদের আশপাশের হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।