নারায়ণগঞ্জের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে একটি ট্রান্সফরমার পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আড়াই ঘণ্টা কাজ করে ট্রান্সফরমারের আগুণ নিয়ন্ত্রণে এনেছে।
রবিবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো হয় সাড়ে ৬ টার দিকে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, ১৫ হাজার লিটার তেল ধারণের ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় এর তেলগুলো আর কাজে লাগানো যাবে না। এছাড়া কুলিং মেশিনও নষ্ট হয়ে গেছে। এর বাইরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।