হাতীবান্ধায় গৃহবধুকে জনসম্মুখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিও

লালমনিরহাট প্রতিনিধি: গত (২৬ জুন) রোববার মিথ্যা পরকিয়ার অভিযোগে গৃহবধু মনিজা বেগমকে(২৫) একটি শালিস বৈঠকে শশুরবাড়ির লোকজন শারিরীক ভাবে নির্যাতন করে। ফলে সে এখন হাতীবান্ধা স্বাস্থ্য-কমপ্লেক্সের বেডে শুয়ে প্রচন্ড শারিরীক যন্ত্রনায় কাতরাচ্ছে। এছাড়া এসময় তার শাশুড়ি বছিরন নেছা (৫০) ও রশিদা খাতুন নামের অপর এক মহিলা প্রকাশ্যে তাকে গাছে বেঁধে বেধড়ক মারপিট করে। শুধুই তাই নয় এ সময় জোর করে তালাকের কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে ওই গৃহবধুর কাছ থেকে বলেও অভিযোগ উঠেছে। সেটির ভিডিও করে বিভিন্ন সামাজিক যোগাযেগে প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
গৃহবধূ নির্যাতনের ঘটনাটি ঘটেছে জেলার হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া গ্রামের স্থানীয় মনছুর আলীর উঠানে। এমন নির্যাতনের পরেও ওই গৃহবধুর সেরকম কোন সচেতন অবিভাবক না থাকায় ঘটনাটি অনেকটা ধামাচাপা পড়ে যাচ্ছিলো। আরো খবর: হাতীবান্ধায় অপবাদ দিয়ে গৃহবধু নির্যাতনের ঘটনায় গ্রেফতার ১

মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের সেই ভিডিও: