হাতীবান্ধা সীমান্তে বিএসএফ কর্তৃক স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ

হাতীবান্ধা, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে বাংলাদেশী স্বামী ও স্ত্রীকে মারধরে করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার সকালে উপজেলার দোলাপাড়া ৮৮৮ নং মেইন পিলারে কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পেয়ার উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম (৪৫) বলেন, আমি ও আমার স্ত্রী আমেনা বেগম (৩২) গত শুক্রবার দুপুরে দোলাপাড়া জিগারঘাট সীমান্তে ৮৮৮ নং পিলারের নিকট বাংলাদেশ ভুখন্ডে গরুর ঘাস কাটছিলাম। হঠাৎ করে ভারতীয় কুচবিহার জেলার শীতলকুচি থানার বড় মধুসুধন ক্যাম্পের ৩৪ বিএসএফ’র টহল দল বাংলাদেশে প্রবেশ করে আমাদের আক্রমণ করেন। তারা আমার গলা চিপে ধরে হত্যার চেষ্টা করেন। আমাকে ও আমার স্ত্রীকে রাইফেলের বাট দিয়ে বেধরক মারধর করেন। পরে স্থানীয় লোকজন ছুটে এলে ভারতীয় টহলরত ৮ সদস্য বিএসএফ বাংলাদেশ ভুখন্ড ত্যাগ করেন পালিয়ে যায়।

ওই গ্রামের সোনাবানু (২৮) বলেন, ভারতের পুলিশ বাংলাদেশের জমিতে এসে আমাকে ধাওয়া করে আমি পালিয়ে বাড়িতে আসি পরে আমাতে না পেয়ে শাহিদুল ইসলাম ও তার স্ত্রীকে মারধর করেন তারা।

বড়খাতা দোলাপাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার আলম হোসেন ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ক্যাম্পের পরিচালক লে. কর্ণেল গোলাম মোর্শেদ বলেন, এ ঘটনায় বিজিবি ও বিএসএফ’র মধ্যে শনিবার সকালে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বাংলাদেশে প্রবেশ ও বাংলাদেশী নির্যাতনের ঘটনায় ভারতীয় বিএসএফ’র পক্ষ থেকে দু:খ প্রকাশ করেন। বিডিপত্র/আমিরুল

Comments (0)
Add Comment