স্থানীয় লোকেরা বলেন, বিভিন্ন দেশ থেকে নব্য-নাৎসী বা হিটলার-ভক্তরা এখনো বাড়িটি দেখতে আসেন। কর্তৃপক্ষ এটা ঠেকানোর চেষ্টা করলেও সফল হয় নি। তিনতলা বাড়িটির বর্তমান মালিকের নাম গারলিন্ড পোমার নামে এক মহিলা, তবে ১৯৭২ সাল থেকেই সরকার এটি ভাড়া নিয়ে রেখেছে।
এতে এক সময় প্রতিবন্ধীদের একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে গত পাঁচ বছর ধরে বাড়িটি খালি পড়ে আছে। ভবনটি নিয়ে কি করা হবে এ বিষয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলছিল। অনেকে বলেন, এখানে শরণার্থী কেন্দ্র বানানো হোক, অন্যরা চেয়েছিলেন একে একটি জাদুঘরে পরিণত করতে। তবে এর মালিক বাড়িটি বিক্রি করতে অস্বীকার করলে ব্যাপারটি জটিল হয়ে ওঠে। বিডিপত্র/আমিরুল