হিলিতে গানপাউডার, হাতবোমাসহ দুইজন আটক

হিলি প্রতিনিধি: হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে শনিবার দুপুরে অভিযান চালিয়ে ১ কেজি গানপাউডার, ৫টি হাতবোমা সহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ দিনাজপুর।
আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার দক্ষিন বাসুদেবপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে কালু মিয়া (৩৫) একই এলাকার খয়ের উদ্দিনের ছেলে সোহরাব হোসেন সোহাগ (২৫)।
র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দূপুরে হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকার শহীদ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ১ কেজি গানপাউডার, ৫ টি হাতবোমা উদ্ধার করা হয় ও কালু মিয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ওই এলাকা থেকে সোহাগ নামের অপর একজনকে ওই ঘটনায় আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Comments (0)
Add Comment