জয়পুরহাট র্যাব ৫ অধিনায়ক মেজর আরাফাত হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১৪ জুন) দিবাগত রাত ১টায় উপজেলার দক্ষিন বাসুদেবপুর(চুরিপট্টি)’র ফজলুর রহমানের ছেলে মাদক ব্যবস্যায়ী রবিউল ইসলামের বাড়ী থেকে আনোয়ারকে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লক্ষ ৯৪ হাজার ৩শ ৭৫ টাকা সহ গ্রেফতার করা হয়েছে। এ সময় রবিউল পালিয়ে যায়। রবিউলকে পলাতক আসামী দেখিয়ে ও গ্রেফতারকৃত আনোয়ারকে মামলা পূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।