বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, ভারত থেকে মূর্তি পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সোমবার সকালে সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযানে যায়। এসময় চোরাচালানিরা গরুর রাখাল সেজে ঘাষের বস্তায় করে মূর্তি পাচার করে দেশে আনতে লাগলে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্লাষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে ভারতীয় পিতলের তৈরি ১২টি রাধা-কৃষ্ণের মূর্তি ও ২টি সাসপেন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিগুলোর বিজিবি নির্ধারিত সিজার মুল্য ১ লাখ ৪৮ হাজার টাকা। পরে মালামালগুলি সিজার লিষ্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।