হিলিস্থলবন্দর দিয়ে টানা ৫ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে

হাকিমপুর প্রতিনিধি, দিনাজপুর : 

মুসলমানদের ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদুল ফিতুর উদযাপন উপলক্ষ্যে টানা ৫ দিন হিলিস্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রি পারাপার যথারিতী চালু থাকবে।

আগামী ১৭ জুলাই শুক্রবার থেকে ২১ জুলাই মঙ্গলবার পর্যন্ত টানা ৫ দিন আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। ২২ জুলাই বুধবার থেকে বন্দর দিয়ে পুনরায় দু-দেশের মাঝে আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম চালু হবে।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, এসোসিয়েশনের এক বৈঠকে আসন্ন পবিত্র ঈদুল ফিতুর উদযাপন উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে টানা ৫ দিন আমদানি রফতানি বানিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করে। সে সিদ্ধান্ত মোতাবেক এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি গতকাল ভারতীয় পন্য রফতানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং হিলিস্থলবন্দরের আমদানি রফতানিকারক, সিএন্ডএফ এজেন্ট, বন্দর, কাষ্টমসসহ বন্দর সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

হিলিশুল্কষ্টেশন কতৃপক্ষ জানান, ঈদুল ফিতুর উপলক্ষ্যে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ থাকবে সে কারনে আমদানিকৃত পন্যের বিলঅবএন্ট্রি সাবমিট, পন্যের পরিক্ষন, শুল্কায়ন, পন্যডেলিভারী দেওয়াসহ হিলি শুল্কষ্টেশনের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টে যাত্রি পারাপার স্বাভাবিক রাখতে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট গেটে কাষ্টমসের একটি বিভাগ খোলা থাকবে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্টান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যাবস্থাপক (প্রশাসন, অপারেশন) এস,এম হায়দার গুডলাক জানান, ঈদুল ফিতুর উপলক্ষ্যে আগামী ১৭ থেকে ২১ তারিখ পর্যন্ত বন্দরের ভেতরে পন্য ওঠানো নামানো পন্যডেলিভারী দেওয়া বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে এর মাঝেও যদি কোন আমদানিকারক তার পন্য ডেলিভারী নিতে না পারেন সেক্ষেত্রে তারা পন্য বন্দরের ওয়্যার হাইজে পন্য খালাস করে রাখতে পারবেন। আগামী ২২জুলাই বুধবার থেকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চালু হবে বলে তিনি জানান।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, ঈদ উপলক্ষ্যে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রি পারাপার চালু থাকবে।

Comments (0)
Add Comment