হিলি স্থলবন্দররে জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লুৎফর রহমান,হাকিমপুর: সারাদেশে সন্ত্রাস, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দিনাজপুরের হাকিমপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা ও পৌর ইউনিয়ন ছাত্রলীগের যৌথ আয়োজনে উপজেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বাংলাহিলি বাজারস্থ পৌর ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে হিলি স্থল বন্দরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে পৌর ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডলের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, পৌর মেয়র ও আ.লীগ নেতা জামিল হোসেন চলন্ত, হাকিমপুর হিলি আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন,
উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক মোঃ মহসিন আলী মন্ডল,পৌর সাধান সম্পাদক মোঃ রাকিবুল হাসান ডালিম, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হোসেন উজ্বল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ,উপজেলা পৌর স্বেচ্ছাসেবক আতাউর রহমান কাজল, পৌর ছাত্রলীগ মোঃ তারিকুল সরকার, প্রমূখ।

Comments (0)
Add Comment