১২০০ কেজি বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগ ও চট্টগ্রাম থেকে প্রায় ১২০০ কেজি বিস্ফোরক দ্রব্যসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ চট্টগ্রাম ও রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করে। তাদের নাম জানা যায়নি। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২০০ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments (0)
Add Comment