১৩ বছর পর আবার প্রসেনজিৎ-ঋতুপর্ণা

টালিউড জগতে বহু তারকা জুটি এসেছে আবার ভানের জলে ভেসে গেছে। তবে ভেসে যায়নি জনপ্রিয় তারকা জুটি প্রসেনজিং চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

২০০২ সালে ‘প্রতিহিংসা’ সিনেমায় শেষবারের মতো দেখা গিয়েছিলো এই জুটিকে। দীর্ঘ ১৩ বছর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘প্রাক্তন’ সিনেমার মধ্য দিয়ে এই জুটি দর্শকদের সামনে হাজির হচ্ছেন তারা। গত বৃহস্পতিবার কলকতার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মলনে এই সিনেমার ঘোষণা দেন পরিচালক ও নায়ক-নায়িকা। সংবাদ সম্মলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা বলেন গ্ল্যামার কন্যা ঋতুপর্ণা। বলেন, দর্শকদের জন্য আবার ফিরছে বহুদিন পরে।

সাংবাদিকরা বললেন, জিৎ-কোয়েল বা দেব-শ্রাবন্তী জুটির কাছে আপনাদের জুটি টিকবে তো তখন তিনি উত্তর দিলেন, ওরা কয়টা ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছে আর আমরা প্রায় বায়ন্নটা ছবিতে একসঙ্গে কাজ করেছি। আশা রাখছি আগের মতই আমাদের জুটিকে দর্শক গ্রহণ করবে। তবে যাই হোক টালিউড বোদ্ধরা বলছেন, বহুদিন পর দর্শকরা এই জুটির রসায়নের স্বাদ পাবেন।

আসছে পূজায় সৃজিত মুখার্জির পরিচালনা রাজকাহিনী সিনেমায় অভিনয় করছেন ঋতুপর্ণা এবং আরও অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান। আর প্রসেনজিং বাংলাদেশের দুইটি সিনেমায় খুব শিগগিরই চুক্তিবদ্ধ হতে চলেছেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment