বিনোদন ডেস্ক:
১৪ই আগস্ট মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত ববি ও মৌসুমী হামিদ অভিনীত ‘ব্ল্যাকমেইল’। এতে মৌসুমী ও ববির বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। ছবিটির শুটিং শুরুর সময় পরিচালক হিসেবে অনন্য মামুনের নাম থাকলেও পরিচালক সমিতি তার সদস্যপদ সাময়িক বাতিল করলে সাইদুর রহমান মানিকের নাম পরিচালক হিসেবে দেয়া হয়। এই নামেই ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। ছবিটিতে দুজন মেয়ের ব্ল্যাক মেইলিংয়ের গল্প দেখানো হয়েছে। ব্ল্যাকমেইল করতে করতেই ববি ও মৌসুমীর সঙ্গে দেখা হয় মিলনের। তারা মিলনকেও ব্ল্যাকমেইল করতে যায়। কিন্তু বিপত্তি ঘটে এখানেই। দুজনেই প্রেমে পড়ে মিলনের। গল্প মোড় নেয় অন্যদিকে।