কিউবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ভেনিজুয়েলার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে ৮৮ বছর বয়সী কাস্ত্রোর চারটি ছবি প্রকাশ করেছে। প্রতিনিধিদলের সদস্যদেরকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে প্রতিবাদপত্র লেখার পরামর্শ দিয়ে কাস্ত্রো বলেন, ‘কারাকাসকে ওয়াশিংটনের জন্য হুমকি হিসেবে তুলে ধরার প্রবণতা বন্ধের আহ্বান থাকতে হবে এসব চিঠিতে।’
খবরে বলা হয়েছে, ভেনিজুয়েলার ৩৩ সদস্যের প্রতিনিধি দলটি রাজধানী হাভানার একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করার সময় ঘটনাচক্রে সেখানে উপস্থিত হন কাস্ত্রো। আর এভাবেই তাদের সঙ্গে কাস্ত্রোর দেখা হওয়ার অবকাশ তৈরি হয়। গত মাসের ৩০ তারিখে এ সাক্ষাৎ হয়েছিল বলে কিউবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শনিবার জানায়।