১৭ কোটির সিনেমার ১১০ কোটির ব্যবসা!

বিনোদন ডেস্ক:
বাংলা চলচ্চিত্র শিল্প যখন দিন দিন লগ্নির ঘানি টানতে টানতে ন্যূজু হয়ে পড়ছে তখন ভারতের বিভিন্ন আঞ্চলিক চলচ্চিত্রগুলোও পর্যন্ত ব্যবসা করছে দেদারসে। তার আরেকটি উদাহারণ সম্প্রতি তামিল নাডুর একটি চলচ্চিত্র কাঞ্চনা-২। জানা গেছে, কাঞ্চনা-২ নামের একটি তামিল চলচ্চিত্র মুক্তির মাত্র পঞ্চাশ দিনে একশো দশ কোটি রুপি ব্যবসা করেছে। ছবিটির বাজেট ছিলো মাত্র ১৭ কোটি রুপি। ধারণা করা হচ্ছে ছবিটি এবছরের সেরা ব্যবসাকারী ছবি হিসেবে তালিকার শীর্ষস্থানে থাকবে। কাঞ্চনা-২ একটি হরর কাহিনী নির্ভর চলচ্চিত্র। যাতে অভিনয় করেছেন লরেন্স, নিত্য মেনন এবং তাপসী পান্নু। ছবির এমন সাফল্যে ভাসছেন ছবিটির কলাকূশলীরা। শীঘ্রই নাকি কাঞ্চনা-৩ ছবিটির কাজ শুরু করার পরিকল্পনা করে ফেলছেন নির্মাতা।

Comments (0)
Add Comment