২০০ কোটি ছাড়াল ‘বাহুবলী’র আয়

বিনোদন ডেস্ক : একের পর এক রেকর্ড ভেঙে চলছে এস. এস. রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ চলচ্চিত্রটি। মুক্তির পঞ্চম দিনেই ছবিটির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে।

মুক্তির প্রথম দিনেরই বক্স অফিসে আয়ের রেকর্ড ভেঙেছে বাহুবলী। ছবিটির গড়া নতুন রেকর্ড ভাঙতে হলে অন্য কোনো ছবিতে বেশ বেগ পেতে হবে। দুইদিনেই ছবিটি ১০০ কোটি রুপি আয় করেছে। চারদিনে ছাড়িয়েছে ২০০ কোটি রুপি। পঞ্চম দিনে ছবিটির আয় ২৩০ কোটি রুপি আয়।

ছবিটিতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগুবাতি, আনশুকা শেঠি ও তামান্না।
১০ জুলাই বিশ্বব্যাপী চার হাজার হলে ‘বাহুবলী’ মুক্তি পায়। তেলেগু, তামিল, মালায়াম এবং হিন্দিতে প্রতিটি ভাষাতেই ভালো ব্যবসা করছে বাহুবলী। সূত্র: ওয়ান ইন্ডিয়া।

Comments (0)
Add Comment