২০০ বছর পুরনো কিন্তু জীবিত মমি!

রকমারি ডেস্ক:
সম্প্রতি বিজ্ঞানীরা উদ্ধার করেছেন ২০০ বছর পুরনো এক প্রায় অক্ষত এক মমি। বৌদ্ধ পণ্ডিতদের দাবি মমিটি এখনো জীবিত। মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে পাওয়া মমিটিতে দেখা যায় পদ্মাসনে বসা এক ভিক্ষু। বাঁ হাতের মুঠি খোলা। ডান হাতে মন্ত্রের সূত্রের ভঙ্গি। পচনের কোনো লক্ষণ নেই দেহটিতে। বৌদ্ধ পণ্ডিতেরা বলছেন, এই আসনে থাকার অর্থ ভিক্ষু এখনো ‘গভীর ধ্যানে’ মগ্ন। মমিটি প্রায় ২০০ বছরের পুরোনো বলে ধারণা করা হলেও ওই ভিক্ষুর পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Comments (0)
Add Comment