২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষেধ

নিজস্ব প্রতিনিধি:  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, বঙ্গোপসাগরে আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বাণিজ্যিক ট্রলার দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
তিনি বলেন, সামুদ্রিক মাছের প্রজনন ও সর্বোচ্চ সংরক্ষণের স্বার্থে সাগরে বাণিজ্যিকভাবে মাছ ও চিংড়ি আহরণ বন্ধ থাকবে এই ৬৫ দিন।
Comments (0)
Add Comment