নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানে যানচলাচলের চুক্তির একটি খসড়া প্রস্তাব ভারতের মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি পাস হয়েছে। সম্প্রতি বাংলাদেশের মন্ত্রিসভার বৈঠকেও এ প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়।
১৫ জুন ভুটানে মন্ত্রিপর্যায়ের বৈঠকে চার দেশের মধ্যে চুক্তিটি সই হবে বলে আশা করা হচ্ছে। ২০১৪ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে চুক্তিটি হওয়ার কথা ছিল। কিন্তু একটি দেশ অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ করতে না পারায়, তখন চুক্তিটি হয়নি। চুক্তিটি সইয়ের পর এই চার দেশ সম্মত থাকলে পরে সার্কভুক্ত অন্য দেশও এতে যোগ দিতে পারবে। ১৫ জুনের বৈঠকের আগে প্রতিটি দেশ নিজ নিজ মন্ত্রিসভায় ব্যাপারটি অনুমোদনের পর চুক্তিটি স্বাক্ষরিত হবে। সেটি হবে একটি কাঠামোগত চুক্তি, এরপর এর প্রায়োগিক দিকগুলো নিয়ে আরেকটি চুক্তি ও প্রটোকল হবে।