৫০ বিচারকের বদলি, ৪৭ সাব-রেজিস্ট্রারের পদায়ন

বিডিপি প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৫০ জন বিচারকের বদলির আদেশ দিয়েছে। একইসঙ্গে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৭ জন সাব-রেজিস্ট্রারের পদায়নের আদেশ (প্রথম পদায়ন) জারি করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করে আইন মন্ত্রণালয়।

৫০ জন বিচারকের বদলি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সহকারী জজ/সিনিয়র সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/সমপর্যায়ের ৫০ জন কর্মকর্তার বদলির আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, বর্তমান কর্মস্থল ও বদলিকৃত কর্মস্থল মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.lawjusticediv.gov.bd) জানা যাবে।

৪৭ জন সাব-রেজিস্ট্রারের পদায়ন
পদায়নের আদেশপ্রাপ্ত কর্মকর্তাদেরকে অবিলম্বে তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানায় আইন মন্ত্রণালয়।
পদায়নকৃত সাব-রেজিস্ট্রাররা হলেন- রাজীব মজুমদার-তাহেরপুর, সুনামগঞ্জ, মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেল-দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ, মো. হাফিজুল রহমান-লাখাই, হবিগঞ্জ, মো. রাসেল মল্লিক, দক্ষিণ আইচা, ভোলা, রাফেয়েল ফাতেমী-তজুমুদ্দীন, ভোলা, মো. জাহিদুল হক-ক্ষেতলাল, জয়পুরহাট, মো. মনজুরুল আলম-বাহুবল, হবিগঞ্জ, মিজানুর রহমান-বনপাড়া, নাটোর, মো. মাহ্ফুজুর রাহমান-আটোয়ারী, পঞ্চগড়, মো. নাজরান রউফ-হরিপুর, ঠাকুরগাঁও ও মো. জুবায়ের হোসেন-ডিমলা, নীলফামারী।
এছাড়াও রয়েছেন- এস এম আবু মুছা-দাকোপ, খুলনা, মহসীন উদ্দিন আহমেদ-চাখার, বরিশাল, জহিরুল ইসলাম-নাগেশ্বরী, কুড়িগ্রাম, মো. তৌহিদুল ইসলাম-কিশোরগঞ্জ, নীলফামারী, মিজাহারুল ইসলাম-রাজারহাট, কুড়িগ্রাম, মো. রবিউল ইসলাম-নবাবগঞ্জ, দিনাজপুর, মো. হেমায়েত উদ্দিন-ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, মো. মাকসুদুর রহমান-বামনা, বরগুনা, এস এম রুবেল পারভেজ-গোয়ালন্দঘাট, রাজবাড়ী, রায়হান মিয়া-সালথা, ফরিদপুর, দেবদ্যুতি রায়-তেতুলিয়া, পঞ্চগড় ও অঞ্জনা রানী-হাকিমপুর, দিনাজপুর।
ফরিদা আক্তার-ফুলগাজী, ফেনী, মো. সাদিকুল ইসলাম তালুকদার-মুজিবনগর, মেহেরপুর, সৈয়দ মোয়াজ্জেম হোসেন-ইটনা, কিশোরগঞ্জ, আবুল হোসেন দেওয়ান-মনপুরা, ভোলা, মো. আ. করিম খান-ভেদরগঞ্জ, শরীয়তপুর, আবুল বাসার খান-ফরিদপুর (বনওয়ারীনগর), পাবনা, শান্তি রঞ্জন বৈদ্য-মোহনগঞ্জ, নেত্রকোনা, ক্ষিরোদ চন্দ্র বোস-হিজলা, বরিশাল, আবদুল গণি ভূঁইয়া-হোসেনপুর, কিশোরগঞ্জ, আব্দুর রহমান ভূইয়া-ঝিনাইগাতি, শেরপুর, গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ-মহেশখালী, কক্সবাজার, মো. শরিয়ত হোসেন-খোকসা, কুষ্টিয়া, মো. জাহাঙ্গীর আলম মজুমদার-পলাশবাড়ী, গাইবান্ধা, রওশন আরা বেগম-পোরশা নওগাঁ, এস এম কামরুল হোসেন-আদিতমারী, লালমনিরহাট, মমতাজ বেগম-গঙ্গাচড়া, রংপুর।
এছাড়াও রয়েছেন, নিতেন্দ্র লাল দাস-জীবননগর, চুয়াডাঙ্গা, মো. ফজলে রাব্বী-দশমিনা, পটুয়াখালী, মো. হাবিবুর রহমান তালুকদার-মোল্লারহাট, বাগেরহাট, অশোক কুমার বসাক-কোর্টচাঁদপুর, ঝিনাইদহ, মো. জয়নাল আবদীন-শ্রীপুর, মাগুরা, মো. আবুল কাসেম-জৈন্তাপুর, সিলেট, মো. ইউনুস-মাদারগঞ্জ, জামালপুর এবং রাশিদা ইয়াসমিন মিলি-পবা, রাজশাহী।

Comments (0)
Add Comment