দিনাজপুরে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে দৈনিক আমাদের সময়ের ১২তম বর্ষ পুর্তি ও ১৩তম পর্দাপন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে দৈনিক আমাদের সময়ের ২০১৭ ১২ তম বর্ষ পুর্তি ও ১৩ তম পর্দাপন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে কেক কেটে বর্ষপূর্তির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, হাবিপ্রবির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোঃ মোমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা হেলাল, স্বরূপ বকসী বাচ্চু, আবু বকর সিদ্দিক, শামীম রেজা, রফিকুল ইসলাম ফুলাল, রিয়াজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা এনামউল্লাহ জেমি, সাংবাদিক মোফ্ফাসিরুল মাজেদ নয়ন এবং আমাদের সময়ের দিনাজপুর জেলা প্রতিনিধি রতন সিং।##

Comments (0)
Add Comment