জুয়েলার্স সমিতির সহসভাপতি বলেন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, খুব শিগগিরই স্বর্ণ নীতিমালা হবে। একই সঙ্গে নীতিমালা না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের হয়রানি করা হবে না। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতেই আমরা ধর্মঘট প্রত্যাহার করলাম।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার স্বর্ণনীতিমালা সহ বেশ কয়েকটি দাবিতে ধর্মঘট ডাকার কথা বলেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি।