কাউনিয়া কলেজ ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার কাউনিয়া কলেজ ফুটবল লীগ/২০১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮আগষ্ট) বেলা ১১টায় কাউনিয়া কলেজের আয়োজনে কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ মুসা আহমেদ এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলী, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, খেলা পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক মজিবর রহমান, প্রভাষক আব্দুল জলিল, আবু আসরাফ সিদ্দিক পরাগ, প্রভাষক সরকার মহসীন আবু ফেরদৌস হীরা, মানবিক বিভাগ একাদশ টিম ম্যানেজার প্রভাষক শাহ রায়হান, স্নাতক(সম্মান) একাদশ টিম ম্যানেজার প্রভাষক আবু আহসান সিদ্দিক পল্লব প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

কাউনিয়া কলেজ ফুটবল লীগ/১৭ইং এর ফাইনাল খেলায় স্নাতক(সম্মান) একাদশ বনাম মানবিক বিভাগ একাদশ অংশ গ্রহন করে স্নাতক(সম্মান) একাদশ ২-১ গোলে জয়লাভ করে। পরে বিজয়ী দল, অতিথিবৃন্দ ও খেলোয়াড়দের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment