এবার পরীক্ষার হলে পরীক্ষার্থীদের হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ির ব্যবহার নিষিদ্ধ করা হয়। সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়ালঘড়ি রাখার কথা জানায় পিএসসি।
নিয়োগের জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে ৩৬তম বিসিএসের বাছাই পরীক্ষায় মুঠোফোন, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বইপুস্তক ও ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে পিএসসি। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এসব পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করার কথা জানায় পিএসসি। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করার কথা বলা হয়।