দৈনিক বজ্রশক্তি, জেটিভি অনলাইন ও বাংলাদেশেরপত্র’র ঢাকা বিভাগীয় সংবাদকর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা ব্যুরো: দৈনিক বজ্রশক্তি, জেটিভি অনলাইন ও বাংলাদেশেরপত্র ডটকমের ঢাকা বিভাগীয় ব্যুরো’র উদ্যেগে সাংবাদ কর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাভারস্থ ঢাকা বিভাগীয় অফিসে বিভাগীয় ব্যুরো প্রধান মো. আতিয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠিও সম্মেলনে প্রধান অতিথি ও মুল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় আমির মাহবুবুর রহমান। প্রধান অতিথি অনুষ্ঠানে সকল সংবাদকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানের শুরুতে হেযবুত তওহীদের মাননীয় এমামের বিভিন্ন জনসভার ভাষন প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকা সহ মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ জেলার সংবার কর্মীবৃন্দ অংশগ্রহন করেন। সম্মেলনে সাংবাদ কর্মীদের পেশাগত সকল সমস্যা নিয়ে আলচনা ও সর্বসম্মতিক্রমে সমাধানের বেশকিছু সিদ্ধান গৃহীত হয়।

Comments (0)
Add Comment