জাতির জনক বঙ্গবন্ধুর ৯৭ তম জন্ম বার্ষীকি উদযাপন

খুলনার খালিশপুরে  জাতীয় শ্রমিকলীগ ৭নং ওয়ার্ডের উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৭ তম জন্ম বার্ষীকি উপলক্ষ্যে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সরদার মোতাহার উদ্দিন, সহ-সভাপতি, জাতীয় শ্রমিকলীগ,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। বিশেষ অতিথি  হিসেবে ছিলেন শেখ সেলিম আহাম্মেদ,সভাপতি,৭নং ওয়ার্ড আ:লীগ। আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রন্জু, সাধারন সম্পাদক, ৭নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগ। জনাব ইউনুস আলি মাস্টার, উপদেষ্টা, ৭নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ শহিদুল ইসলাম, সভাপতি, ৭নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগ। পরিচালনায় ছিলেন মো: শাহ নেওয়াজ, সাধারন সম্পাদক, ৭নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগ।

জে-থার্টিন/বিপি

Comments (0)
Add Comment