ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বাংলাদেশে গত কয়েক মাসে সংখ্যালঘূ ও মুক্তমনা ব্লগারদের উপর হামলা হয়েছে। কিছুদিন আগেই ৬৫ বছর বয়সী এই মুসলিমকে হত্যা করা হয়, এর দুই সপ্তাহ পরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম খুন হন।
এছাড়া সমকামীদের অধিকার নিয়ে আন্দোলন করা মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজও আইএসের হামলায় নিহত হন। এর তিন সপ্তাহ আগেই এক হিন্দু দর্জিকে খুন করে সন্ত্রাসীরা।
এনডিটিভি জানায়, এই সব হামলারই দায় স্বীকার করে সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। এনডিটিভি