নোয়াখালীতে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুরে নির্বাচনী সহিংসতায় ইয়াছিন আরাফাত (২৩) নামে ছাত্রলীগের স্থানীয় এক নেতা নিহত হয়েছন।

শনিবার বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত ইয়াছিন আরাফাত নেয়াজপুর ইউনিয়নের মো. সেলিমের ছেলে এবং ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানিয়েছেন, সকালে ভেলানগর মোহাম্মদিয়া এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগ কর্মী ইয়াছিন আরাফাতকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নেয়ার পথে বিকেলে মৃত্যু হয় তার।

এওজবালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কবির হোসেন প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন। এছাড়া নেয়াজপুর, কাদির হানিফ ও এওজবালিয়া ইউনিয়নে বিক্ষিপ্ত সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গোলযোগের কারণে বিনোদপুর, কাদির হানিফ ও নেয়াজপুর ইউনিয়নের ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

এদিকে, কেন্দ্র দখলের অভিযোগে এওজবালিয়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী শাহজাহান স্বপন ও অশ্বদিয়া ইউনিয়নে একই দলের আবদুল্লাহ আল ফারুক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বিডিপি/আমিরুল

Comments (0)
Add Comment